© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহরুখ-অমিতাভকে নিয়ে কাজ করতে অনিচ্ছুক পরিচালক সুদীপ

শেয়ার করুন:
শাহরুখ-অমিতাভকে নিয়ে কাজ করতে অনিচ্ছুক পরিচালক সুদীপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৯ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের মতো প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করা যেখানে অনেক পরিচালকের কাছেই স্বপ্ন সেখানে একেবারে ভিন্ন পথে হাঁটছেন পরিচালক সুদীপ শর্মা।

শাহরুখ খান ও অমিতাভ বচ্চন বলিউডের এই দুই বড় নামের সঙ্গে কাজ করার সুযোগকে অনেকেই ক্যারিয়ারের সাফল্য হিসেবে দেখেন। বিশেষ করে নতুন পরিচালক ও প্রযোজকদের কাছে তা স্বপ্নের মতো। কিন্তু পরিচালক সুদীপ শর্মার ভাবনাটা একেবারেই আলাদা।

সুদীপ শর্মা জানান, বড় তারকাদের সঙ্গে কাজ করা মানেই একধরনের অতিরিক্ত দায়িত্ব কাঁধে নেয়া যা তিনি নিতে চান না। তার কথায়, ‘শাহরুখ বা অমিতাভের সঙ্গে কাজ করার ইচ্ছা আমার কখনো হয়নি। আমি সবসময় নিজের গল্প বলতে চেয়েছি। বড় তারকার সঙ্গে কাজ করতে গেলে শুধু গল্প নয়, তাদের বিশাল অনুরাগী মহল, ভাবমূর্তি সবকিছু মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হয়। যা আমার পক্ষে খুব কঠিন।’

আনুশকা শর্মা প্রযোজিত ‘এনএইচ ১০’ ছবির চিত্রনাট্যকার ছিলেন সুদীপ। এরপর একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজে লেখক ও পরিচালক হিসেবে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেন তিনি। তার দাবি, ‘এই স্বাধীনতাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তবে কোনো গল্প বা চরিত্রের প্রয়োজনে বলিউডের প্রথম সারির কোনো তারকাকে প্রয়োজন হয় সে ক্ষেত্রে আলোচনা করতে কোনো আপত্তি নেই সুদীপ।



‘সুপারস্টার’, ‘সেমশুক’, ‘প্লেয়ার্স’, ‘উড়তা পাঞ্জাব’, ‘সনচিরিয়া’, ‘লাল কাপ্তান’, ‘বান্দার’, ‘পাতাল লোক’, ‘কোহরা’র মতো জনপ্রিয় ছবি পরিচালনা করেছেন সুদীপ শর্মা।

বলিউডে বড় তারকাদের নিয়ে কাজ করার এই প্রতিযোগিতায় এক ভিন্ন পথে হাঁটছেন পরিচালক সুদীপ শর্মা। নিজের গল্প ও সৃজনশীল স্বাধীনতাকেই প্রাধান্য দিয়ে এক অনন্য নজির স্থাপন করছেন তিনি।

পিআর/টিএ

মন্তব্য করুন