© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মনিরা মিঠুর ছেলেকে মারধরের ঘটনায় মুখ খুললেন অভিনেত্রী

শেয়ার করুন:
মনিরা মিঠুর ছেলেকে মারধরের ঘটনায় মুখ খুললেন অভিনেত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৩ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের পাশে হামলা ও মারধরের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠু। একটি গাড়ির ছবি শেয়ার করে মনিরা মিঠু লিখেছেন, কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে আমার গাড়ি ধ্বংস করে। আমার বড় ছেলে উপন্যাসকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়েছে দুইজন।

অভিনেত্রী তার পোস্টে হামলাকারীদের গাড়ির নাম্বার প্রকাশ করেন। তিনি জানান, তার ছেলেকে রাস্তায় ফেলে মারধর করার পুরো দৃশ্যটি ভিডিওতে ধারণ করা হয়েছে।

দেশের এক গণমাধ্যমকে মনিরা আক্তার মিঠু বলেন, আমার বড় ছেলে হামলার শিকার হয়ে চোখে প্রচণ্ড আঘাত পেয়েছে। রাজধানী উত্তরার তুরাগ থানায় মামলার জন্য যাচ্ছি। আমার ছেলের পা আগে থেকেই ভাঙা। তার উপর তাকে মেরে রক্তাত্ব করা হয়েছে।

এই ঘটনায় দেশের প্রচলিত আইনে সুষ্ঠু বিচার চেয়েছেন মনিরা মিঠু।

এবি/টিএ

মন্তব্য করুন