বচ্চন পরিবারের তৈরি হল নতুন সমস্যা, অমিতাভের ইঙ্গিতপূর্ণ মন্তব্য উস্কে দিল জল্পনা
ছবি: সংগৃহীত
০৫:৩২ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন সম্প্রতি আবারও সোশ্যাল মিডিয়ায় উষ্ণ মনোভাবের ইঙ্গিত দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। বুধবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “চুপ”। এই সংক্ষিপ্ত কিন্তু ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ প্রশ্ন করেছেন, ব্যক্তিগত কোনও সমস্যা কি প্রকাশ করেছেন, আবার কেউ ভেবেছেন এটি কি পরিবারের মধ্যে তৈরি নতুন সমস্যার ইঙ্গিত।
অমিতাভ বচ্চনের অনুরাগীর সংখ্যা বিশাল। তাই তাঁর এই আচমকাই লেখা মুহূর্তে সমগ্র অনুরাগী মহলে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, “আপনি আপনার মনের কথা বলুন স্যর, সবাই চুপ থাকবে,” আবার কেউ লিখেছেন, “কিছু কি সমস্যা হয়েছে, আচমকাই কেন এমনটা লিখলেন?” কিন্তু পোস্টের পর আর তিনি কোনও প্রতিক্রিয়া দেননি।

এর আগেও অমিতাভ এক্স হ্যান্ডেলে এই ধরনের ইঙ্গিতমূলক পোস্ট করেছেন। যেমন, একবার লিখেছিলেন, ‘শান্ত হও’। তখনও পরিবারের অন্দরের নানা পরিস্থিতি প্রকাশ পেয়েছিল। এবারও অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করছেন। যদিও স্পষ্ট নয়, পোস্টের মাধ্যমে তিনি কি ব্যক্তিগত হতাশা প্রকাশ করেছেন নাকি পরিবারের অভ্যন্তরে নতুন কোনো সমস্যা সৃষ্টি হয়েছে এই প্রশ্ন ঘুরছে সর্বত্র।
পিআর/টিএ