© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের সাথে তীব্র উত্তেজনার মাঝে সামরিক স্থাপনায় সুরক্ষাকবচ তৈরি করছে ইরান

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সাথে তীব্র উত্তেজনার মাঝে সামরিক স্থাপনায় সুরক্ষাকবচ তৈরি করছে ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৪ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধের ছমকির মুখে ইরান তাদের পারচিন সামরিক কমপ্লেক্সকে বিমান হামলা থেকে রক্ষায় কংক্রিটের আচ্ছাদন দিয়ে সুরক্ষিত করছে। একইসঙ্গে অন্যান্য পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোও শক্তিশালী করা হচ্ছে।

তেহরানের ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত অত্যন্ত সংকোনশীল পারচিন সামরিক কমপ্লেক্সে নতুন একটি স্থাপনার (তালোন ২) ওপর কংক্রিটের আচ্ছাদন তৈরি করে তা মাটি দিয়ে ঢেকে দিচ্ছে ইরান। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি বিমান হামলা থেকে রক্ষায় একটি পুনাঙ্গ বাংকারে পরিণত হচ্ছে।

এছাড়া, গত বছর ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের বোমার শিকার হওয়া ইসফাহান পারমাণবিক কেন্দ্রের টানেলের প্রবেশপথগুলো পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি নাত্যঞ্জ পারমাণবিক কেন্দ্রের টানেলগুলো আরও শক্তিশালী করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মিসাইল ঘাঁটিগুলো মেরামত করা হয়েছে।

কূটনৈতিক পর্যায়ে জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধো আলোচনায় কিছু নীতিগত সমঝোতা হলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপে যুক্তরাষ্ট্র চুক্তির আওতা বাড়িয়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক মিত্রদের সমর্থনের বিষয়গুলো যুক্ত করতে চাইছে।

অন্যদিকে, ইরান এই শতজ্ঞলো প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা কেকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। এমন ক্রমবর্ধমান উত্তেজনার কারণে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক তাঁর দেশের নাগরিকদের অবিলম্বে এবং যেকোনো পরিস্থিতিতে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছেন।

সম্ভাব্য নিরাপঞ্জ হমকি মোকাবিলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপস (IRGC) হরফুজ প্রণালীতে সামরিক মহড়া চালিয়েছে।

পাশাপাশি, একতরফা আধিপত্য ঠেকাতে রাশিয়ার সাথে ওমান সাগরে নতুন যৌথ নৌ মহড়ার ঘোষণা দিয়েছে তেহরান।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রথম রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন' বর্তমানে ইরানের উপকূল থেকে প্রায় ২৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। হোয়াইট হাউস ইরানকে চুক্তিতে আসার বিষয়ে সতর্ক করেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরান চুক্তিতে না আসলে এই বিপজ্জনক শাসনব্যবস্থার সম্ভাব্য হামলা রুখতে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের চাগেজ দ্বীপপুঞ্জের বিমানঘাঁটি ব্যবহার করতে পারে।

সূত্র: আল জাজিরা

এমআর/টিএ 

মন্তব্য করুন