© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান চুক্তি না করলে খারাপ কিছু ঘটবে: ট্রাম্প

শেয়ার করুন:
ইরান চুক্তি না করলে খারাপ কিছু ঘটবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৮ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে গাজা নিয়ে ট্রাম্প কর্তৃক গঠিত ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী বৈঠকে তিনি এ কথা বলেন। খবর সিএনএন
বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানকে ঘিরে একটি সিদ্ধান্ত আগামী ১০ দিনের মধ্যে আসতে পারে।

তিনি বলেন, ‘আমাদের হয়তো বিষয়টিকে আরও এক ধাপ এগিয়ে নিতে হতে পারে, আবার নাও হতে পারে। হয়তো আমরা একটি চুক্তি করতে যাচ্ছি। আগামী প্রায় ১০ দিনের মধ্যে আপনারা জানতে পারবেন। কিন্তু আজকের এই বৈঠক প্রমাণ করে যে দৃঢ় নেতৃত্ব থাকলে কিছুই অসম্ভব নয়।’

এদিকে সিএনএন জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী এই সপ্তাহান্তেই ইরানের ওপর হামলা চালাতে প্রস্তুত রয়েছে। তবে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি যে তিনি এমন পদক্ষেপ অনুমোদন করবেন কি না। একটি সূত্র জানায়, প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে সামরিক পদক্ষেপের পক্ষে ও বিপক্ষে—দুই দিকের যুক্তিই বিবেচনা করেছেন এবং সর্বোত্তম পথ কী হতে পারে সে বিষয়ে উপদেষ্টা ও মিত্রদের মতামত নিয়েছেন।

বৃহস্পতিবার ট্রাম্প আবারও ইরানকে চুক্তিতে আসার আহ্বান জানান এবং চুক্তি না হলে ‘খারাপ কিছু’ ঘটবে বলে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘এখনই সময় ইরান আমাদের সঙ্গে এমন একটি পথে যোগ দেওয়ার, যা আমরা সম্পন্ন করতে চাইছি। তারা যদি যোগ দেয়, তাহলে সেটা ভালো হবে। আর যদি না দেয়, তাও হবে, কিন্তু সেটা হবে একেবারেই ভিন্ন পথ। তারা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে যেতে পারে না, এবং তাদের একটি চুক্তি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যদি তা না হয়, না-ই হোক। কিন্তু যদি না হয়, তাহলে খারাপ কিছু ঘটবে।’

এবি/টিএ

মন্তব্য করুন