আগামী সপ্তাহে আমার ঘনিষ্ঠ বন্ধু নরেন্দ্র মোদি সফরে আসবেন : নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
০২:২৫ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে ইসরায়েল সফর করবেন।
এক সামরিক অনুষ্ঠানে টেলিভিশনে প্রচারিত ভাষণে নেতানিয়াহু বলেন, ‘আমরা আমাদের জোটকে শক্তিশালী করতে কাজ করছি। আগামী সপ্তাহে আমার ঘনিষ্ঠ বন্ধু নরেন্দ্র মোদি, ভারতের প্রধানমন্ত্রী, একটি বিশাল বৈশ্বিক শক্তির নেতা, ইসরায়েল সফর করবেন।’
মোদি ২০১৭ সালে প্রধানমন্ত্রী হিসেবে একবার ইসরায়েল সফর করেছিলেন এবং পরের বছর নেতানিয়াহু পাল্টা সফরে ভারত যান। মোদির নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরো গভীর হয়েছে; প্রযুক্তি, কৃষি, নিরাপত্তা এবং অন্যান্য খাতে সহযোগিতা সম্প্রসারিত হয়েছে।
আইকে/টিএ