ইরানে হামলা হবে কিনা ১০ দিনের মধ্যে জানা যাবে: ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৭:৪৩ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে নাকি দেশটিতে হামলা চালানো হবে, তা আগামী ১০ দিনের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে নাকি দেশটিতে হামলা চালানো হবে, তা আগামী ১০ দিনের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প বলেন, আগামী সম্ভবত ১০ দিনের মধ্যে বিশ্ব জানতে পারবে, আমেরিকা ইরানের সাথে কোনো চুক্তিতে পৌঁছাবে নাকি সামরিক পদক্ষেপ নেবে।
বৃহস্পতিবার ওয়াশিংটনে গাজা বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা সম্পর্কে আরও বলেন, আমাদের একটি অর্থবহ চুক্তি করতে হবে অন্যথায় খারাপ ঘটনা ঘটবে।
সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনী মোতায়েন করেছে, অন্যদিকে সুইজারল্যান্ডে আমেরিকান এবং ইরানি আলোচকদের মধ্যে আলোচনায় অগ্রগতির খবরও পাওয়া গেছে।
ডেমোক্র্যাটিক আইন প্রণেতারা এবং কিছু রিপাবলিকান কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে যেকোনো সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন।
টিজে/এসএন