© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করাচিতে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহত ১৫

শেয়ার করুন:
করাচিতে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহত ১৫

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৯ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
পাকিস্তানের করাচিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ভবন ধসে পড়েছে। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাত শিশু ও তিন নারী রয়েছেন। আহত কমপক্ষে ২০ জন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

সোলজার বাজার নামক এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বা গ্যাস সাকশন মেশিন লিক হওয়ার কারণে বিস্ফোরণটি হয়ে থাকতে পারে।

এ ঘটনায় এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপে আরও মরদেহ পাওয়ার শঙ্কা করা হচ্ছে।

টিজে/এসএন  

মন্তব্য করুন