© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভূমি রেকর্ড, পর্চা ও মৌজা ম্যাপ সেবার ফি পুনর্নির্ধারণ

শেয়ার করুন:
ভূমি রেকর্ড, পর্চা ও মৌজা ম্যাপ সেবার ফি পুনর্নির্ধারণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৩ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সিস্টেমে খতিয়ান (পর্চা) এবং ম্যাপ সেবার ফি পুনর্নির্ধারণ করেছে সরকার। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা ডিজিটালাইজেশন মনিটরিং সেল থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সই করা ওই পরিপত্রে জানানো হয়, ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবাকে আরও জনবান্ধব ও টেকসই করার লক্ষ্যে সরকারি ফি ও সেবামূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

পুনর্নির্ধারিত ফি অনুযায়ী, এখন থেকে যেকোনো ধরনের খতিয়ানের সার্টিফাইড কপি ও অনলাইন কপির জন্য সরকারি ফি ১০০ টাকা ও সেবা ফি ২০ টাকাসহ মোট ১২০ টাকা ফি দিতে হবে।

পাশাপাশি যেকোনো ধরনের মৌজা ম্যাপের প্রতি শিটের জন্য সরকারি ফি ৫২০ টাকা ও সেবা ফি ২৫ টাকাসহ মোট ৫৪৫ টাকা ফি দিতে হবে। এ ক্ষেত্রে খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদন এবং এ সংক্রান্ত সব ফি অনলাইনে পরিশোধ করতে হবে।

এসএস/এসএন

মন্তব্য করুন