ইরফান খানের মৃত্যুর খবর শুনে যা বললেন মোদী
ফাইল ছবি
বলিউড অভিনেতা ইরফান খানের মৃত্যুতে টুইট করেছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ইরফান খানের চলে যাওয়া গোটা বিশ্বের সিনেমা ও থিয়েটার জগতের এক অপূরণীয় ক্ষতি।
বলিউড অভিনেতা ইরফান খানের মৃত্যুর খবর শুনে নরেন্দ্র মোদী এ মন্তব্য করেন।

মোদী নিজের টুইটারে লেখেন, ইরফান খানের চলে যাওয়াটা গোটা বিশ্বের সিনেমা ও থিয়েটার জগতের একটা বড় ক্ষতি। তিনি তার বহুমুখী অভিনয় প্রতিভার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার পরিবার, বন্ধু, ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার সমবেদনা রইল। ওনার আত্মার শান্তি কামনা করি।
বুধবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
এদিকে ইরফান খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছেন সিনেমা জগতে।
বলিউড অভিনেতা ইরফান খান আর নেই
টাইমস/জেকে