© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগ না থাকায় জামায়াতের আধিপত্য বাড়তে থাকবে: গোলাম মাওলা রনি

শেয়ার করুন:
আওয়ামী লীগ না থাকায় জামায়াতের আধিপত্য বাড়তে থাকবে: গোলাম মাওলা রনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৯ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, দেশের রাজনৈতিক পরিসরে যদি আওয়ামী লীগ অনুপস্থিত থাকে, তাহলে একেবারে নিশ্চিত যে জামায়াত যেভাবে সংগঠিত হচ্ছে, তারা বিএনপিকে পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে দেবে না। মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা তৈরি হতে পারে বা এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যাতে সরকার পরিবর্তনের প্রয়োজন হতে পারে। আর সেই প্রেক্ষাপটে রাজপথে আওয়ামী লীগের সক্রিয় উপস্থিতি না থাকলে জামায়াত ক্ষমতায় আসতে পারে বলেও তিনি মনে করেন।

গোলাম মাওলা রনি তার ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও আলোচনায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে রাজনৈতিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা করবে এবং ইসলামভিত্তিক নীতিমালার দিকে অগ্রসর হতে পারে। হিজাব, নারীনীতি বা সামাজিক আচরণসংক্রান্ত যেসব বিষয়ে দলটি আগে বিভিন্ন মতামত দিয়েছে, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর মূল্যবোধ সামনে রেখে জামায়াত সামাজিক শৃঙ্খলা, পর্দাপ্রথা, মাদকবিরোধী অবস্থান ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিতে পারে। এতে সমাজের রক্ষণশীল অংশের সমর্থন বাড়তে পারে বলেও তিনি ধারণা দেন।

তরুণদের মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয়ের মতো ইস্যুতে কঠোর অবস্থান নিলে একটি অংশ তা ইতিবাচকভাবে নেবে।

তিনি আরো বলেন, সংসদে শক্ত অবস্থান তৈরি করতে পারলে দলটি নিজেদের কার্যক্রমের মাধ্যমে উদাহরণ স্থাপনের চেষ্টা করবে, যা তাদের প্রতি জনসমর্থন বাড়াতে সহায়ক হতে পারে।

এসএস/এসএন

মন্তব্য করুন