© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আল্লাহর দোহাই লাগে মাসুদ কামালের রেফারেন্স দিয়েন না: সাবেক প্রেস সচিব

শেয়ার করুন:
আল্লাহর দোহাই লাগে মাসুদ কামালের রেফারেন্স দিয়েন না: সাবেক প্রেস সচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪২ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
জুলাই সনদ-গণভোট নিয়ে মাসুদ কামালের বক্তব্যের রেফারেন্স টানায় রেগে গেলেন সদ্যঃবিদায়ি প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

এক অনলাইন সাক্ষাৎকারে উপস্থাপিকা কথার প্রসঙ্গে মাসুদ কামালের রেফারেন্স টানলে সাবেক প্রেসসচিব শফিকুল আলম বলেন, ‘আল্লাহর দোহাই লাগে মাসুদ কামালের রেফারেন্স দিয়েন না। উনি ৮০ শতাংশ কথা ভুলভাল বলেন। কি বলেন, কোন পড়ালেখা করছেন বলে আমার মনে হয় না। কোথা থেকে আসছেন উনারা।’ 

এর আগে জনগণের গণভোটের রায়, সংবিধান সংস্কার পরিষদ, উচ্চকক্ষসহ বেশ কিছু ক্ষেত্রে বিএনপির বর্তমান অবস্থানের বিষয়ে প্রেস সচিবের কাছে জানতে চান উপস্থাপিকা। তবে প্রেস সচিব জানান, তিনি বিশ্বাস করেন পার্লামেন্ট ও সংবিধান সংস্কার পরিষদ সবকিছুই বাস্তবায়ন করবে। 

সরকারি দল জনগণের রায় মেনে নেবে এমন বিশ্বাসের কোন ভিত্তি আছে কিনা তা জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে আমাদের আশার ভিত্তি।

এমন সময় উপস্থাপিকা জানান, সাংবাদিক মাসুদ কামালের সঙ্গে তার কথা হয়েছে। নির্বাচনের পর বর্তমান বাস্তবতায় মাসুদ কামালের মনে হয়েছে জুলাই সনদের মৃত্যু হয়েছে। এ কথা শুনেই রেগে যান শফিকুল আলম। 

এসএস/এসএন

মন্তব্য করুন