ঘাটতির মধ্যেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৯:০৭ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
বিদ্যুৎ ঘাটতির মধ্যেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার এমন মন্তব্য করেছেন জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে যশোর সার্কিট হাউজে যশোরের বিদ্যুৎ বিভাগের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নে এই মন্তব্য করেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ইফতার,তারাবি আর সেহরিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারি; সেই চেষ্টা আমাদের রয়েছে। বিদ্যুৎতের ঘাটতি রয়েছে। সেটাকে কিভাবে সুন্দর ব্যবস্থাপনা করে জনদুর্ভোগ কমানো যায় তা নিয়ে কাজ শুরু করেছি। দেশবাসীকে বলবো, আমাদের একটু সময় দিতে হবে। ধৈর্যধারণ করতে হবে। বিদ্যুৎ বিভাগে পরিকল্পিনা অনুযায়ী নানা সংকট, সমস্যা সমাধান আমরা করতো পারবো।
বোরো মৌসুমে রেশনিং করে হলেও চাষিদের বিদ্যুৎ সরবারহ নিশ্চিত করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রমজানের পরেই সেচের মৌসুম। কৃষকদের বিদ্যুৎ নিশ্চিতে কর্মকর্তাদের প্রস্তুতি নেয়ার কথা বলেছি। অন্য জায়গা থেকে রেশনিং করে হলেও সেচের মৌসুমে কৃষকদের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়া হবে। সেচ মৌসুমে যাতে কৃষকেরা প্রয়োজনী অনুযায়ী বিদ্যুৎ পান; এটা নিশ্চিত করাটাই আমাদের প্রধান কাজ।
এর আগে, সার্কিট হাউজের মিলনায়তনে জেলার বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সেখানে জেলার বিদ্যুৎ বিভাগের নানা সংকট ও সম্ভাবনার নানা তথ্য উপস্থাপন করেন কর্মকর্তারা। সভায় এসব সমস্যা সমাধানে প্রতিমন্ত্রী জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের পাশে থাকার আহ্বান জানান। এসময় পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর বিভাগীয় ও জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসকে/টিকে