© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনলাইন স্ক্যাম দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জাতিসংঘের

শেয়ার করুন:
অনলাইন স্ক্যাম দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জাতিসংঘের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৬ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া অনলাইন স্ক্যাম সেন্টার বা ইন্টারনেট প্রতারণা চক্র দমনে কঠোর ব্যবস্থা নিতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

এ সব কেন্দ্রে কয়েক হাজার মানুষকে পাচার করে জোরপূর্বক শ্রম ও অমানবিক নির্যাতন করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা শুক্রবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতারণা কেন্দ্রে বন্দি থাকা ব্যক্তিদের ওপর চালানো নির্যাতন, যৌন নিপীড়ন, জোরপূর্বক গর্ভপাত, অনাহার এবং নির্জন কারাবাসের মতো ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, ‘নির্যাতনের এ তালিকা যেমন স্তম্ভিত করার মতো, তেমনি হৃদয় বিদারক।’

তিনি এই অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে থাকা দুর্নীতিবাজ চক্র ও সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে সরকারগুলোর প্রতি জোরালো আহ্বান জানান।

২০২৩ সালের এক প্রতিবেদনেও জাতিসংঘ জানিয়েছিল, হাজার হাজার মানুষকে বাধ্য করে এসব কেন্দ্রে কাজ করানো হচ্ছে। এই কেন্দ্রগুলো থেকে প্রতি বছর শত শত কোটি ডলারের অনলাইন প্রতারণা করা হয়।

এমআর/টিএ 

মন্তব্য করুন