© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টলিউডে অনির্বাণের ‘নিষিদ্ধ’ হওয়া প্রসঙ্গে কী বললেন চন্দন সেন?

শেয়ার করুন:
টলিউডে অনির্বাণের ‘নিষিদ্ধ’ হওয়া প্রসঙ্গে কী বললেন চন্দন সেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৭ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
টলিউডে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ‘নিষিদ্ধ’ হওয়ার অভিযোগকে কেন্দ্র করে আবারও আলোচনায় এলেন চন্দন সেন। কয়েক মাস ধরে কাজ না পাওয়ার পেছনে ২০২৪ সালে ফেডারেশন ও পরিচালকদের মধ্যে বিরোধকে মূল কারণ হিসেবে আনা হয়। তবে চন্দন মনে করেন, অনির্বাণের অবস্থান ও তাঁর প্রতি প্রকাশিত সহমর্মিতা ভুলভাবে সমাধান হচ্ছে।

চন্দনের বক্তব্য, “যা হচ্ছে তা অত্যন্ত অন্যায়। আমি ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত এমন পরিস্থিতি দেখেছি। যারা অনির্বাণের হয়ে ক্ষমা চাইছেন, তারা কাজটি ঠিকভাবে করছেন না। এতে অনির্বাণের সম্মান বাড়ছে না। কারণ তিনি কখনো বলেননি যে তিনি ভুল করেছেন। যাঁরা তখনও তাঁর পাশে ছিলেন, তাঁরা কেন পালিয়ে গেলেন?”



অভিনেতা-নাট্যকার আরও বলেন, “অনির্বাণের মতো প্রতিভাধর মানুষ হয়তো কিছুদিন থমকে যেতে পারে, কিন্তু চিরকাল থামানো সম্ভব নয়। বরং ফিরে আসার সময় তার অভিজ্ঞতা ও তীক্ষ্ণতা তাঁকে আরও শক্তিশালী করবে।”

ফেডারেশনের সঙ্গে পরিচালকদের বিরোধ আদালতে পর্যন্ত গড়ায়। যে পরিচালকরা ফেডারেশনের বিরুদ্ধে মামলা করেছিলেন, তাদের মধ্যে অনির্বাণ ভট্টাচার্যও ছিলেন। সেই ঘটনা থেকে শুরু করে তার হাতে কাজ নেই বলে টলিউডে অভিযোগ ওঠে।

পিআর/টিকে

মন্তব্য করুন