© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিশার জন্মদিনে ফারুকীর শুভেচ্ছা বার্তা

শেয়ার করুন:
তিশার জন্মদিনে ফারুকীর শুভেচ্ছা বার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৪ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন আজ (২০ ফেব্রুয়ারি)। তিশার জন্মদিনে তার স্বামী, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী শুভেচ্ছা জানালেন।

পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপনের চারটি ছবি ফেসবুকে পোস্ট করে সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি ক্যাপশনে লেখেন, ‘যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি ও সমীহ করি, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। 



তোমাকে জানা আমার কাছে সৌভাগ্যের। তোমার সঙ্গে এই জীবন উদযাপন করতে পারা আরও বড় আশীর্বাদ।’ ফারুকীর শেয়ার করা ছবিতে মেয়ে ইলহামকেও দেখা যায়। ছবিতে আরো দেখা যায় দুটি কেক ও ফুল।

একটি কেকে লেখা, ‘হ্যাপি বার্থ ডে টু দ্য বেস্ট মামি’; আরেক কেকে লেখা, ‘হ্যাপি বার্থ ডে কুইন।’ ভালোবেসে ২০১০ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। এরপর বেশ সুখের কাটছে তাদের সংসার। ২০২২ সালের জানুয়ারিতে এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যা ইলহাম।

আইকে/টিকে

মন্তব্য করুন