© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

শেয়ার করুন:
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৪ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৯ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।
 
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি এবং নওশেরায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
 
ভূমিকম্পের সময় মানুষ রোজার ইফতার করা নিয়ে ব্যস্ত ছিলেন। এ সময় অনেকে ঘর থেকে আতঙ্কে বাইরে বেরিয়ে পড়েন। তবে প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, কম্পনের উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তান প্রদেশে, খুজদার শহর থেকে প্রায় ৭৯ কিলোমিটার উত্তর-পূর্বে।
 
ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে পাকিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। সাম্প্রতিক দশকগুলোতে দেশটি একাধিক বিধ্বংসী ভূমিকম্পের মুখোমুখি হয়েছে।
 
এসএস/টিএ

মন্তব্য করুন