© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শহিদ মিনারে জামায়াতের শ্রদ্ধা জানানো প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর বার্তা

শেয়ার করুন:
শহিদ মিনারে জামায়াতের শ্রদ্ধা জানানো প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর বার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
‘যে কারণেই হোক দেশে, দেশের বাইরে গিয়ে তারা তাদের অবস্থান নিয়ে ক্ষমা চেয়েছে। যদিও তাদের ভাষাটা অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু এখনো কি আমরা এই বিভেদকে ধরে রেখে, জাতিকে বিভক্ত করে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবো? যেভাবে আওয়ামীলীগ নিয়ে গিয়েছিলো? নাকি আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের সংকট নিরসন করবো, যেটা ছিলো মুক্তিযুদ্ধের আসল উদ্দেশ্য।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে প্রথমবারের মতো শহিদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রদ্ধা জানানো প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় শহিদ মিনারে সবাই শ্রদ্ধা জানাচ্ছে। তাই এটা নিয়ে কোনো বিতর্ক না করার আহবান জানাই।

 কেএন/টিএ

মন্তব্য করুন