© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার অরিজিতের বাড়িতে পৌঁছলেন যিশু সেনগুপ্ত এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত!

শেয়ার করুন:
এবার অরিজিতের বাড়িতে পৌঁছলেন যিশু সেনগুপ্ত এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৭ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
জিয়াগঞ্জে এবার অরিজিৎ সিংহের বাড়িতে হাজির হলেন টলিপাড়ার দুই তারকা যিশু সেনগুপ্ত ও ইন্দ্রদীপ দাশগুপ্ত। শুক্রবার রাতেই, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিন, তারা জিয়াগঞ্জে পৌঁছেছেন। সূত্রের খবর, আসন্ন কোনও কাজ নিয়ে আলোচনা বা পরিকল্পনার জন্যই তারা অল্প সময়ের জন্য গিয়েছেন।



এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে আমির খান অরিজিৎ সিংহের বাড়িতে গিয়েছিলেন, যেখানে তিনি তাঁর প্রযোজনা সংস্থার ছবির গান রেকর্ডিংয়ের জন্য উপস্থিত ছিলেন। এবার যিশু ও ইন্দ্রদীপের আগমনের কারণ এখনো স্পষ্ট নয় হয়তো অরিজিতের আসন্ন ছবি নাকি ইন্দ্রদীপের নতুন কাজের জন্য পরিকল্পনা।

পিআর/টিকে

মন্তব্য করুন