© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রণবীরকে দেওয়া ‘হুমকিবার্তা’র তদন্ত কোন দিকে গড়াল?

শেয়ার করুন:
রণবীরকে দেওয়া ‘হুমকিবার্তা’র তদন্ত কোন দিকে গড়াল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৯ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
মুম্বাইয়ে পরিচালক রোহিত শেঠির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর কয়েক দিনের মধ্যে অভিনেতা রণবীর সিংহকে হুমকির বার্তা পাঠানো হয়। হোয়াট্‌সঅ্যাপে প্রেরিত ভয়েস নোটে ১০ কোটি টাকার দাবি করা হয়েছিল। অভিযোগের সূত্রে জানা যায়, এই হুমকিবার্তা পাঠিয়েছেন হ্যারি বক্সার।



এ ঘটনায় মুম্বাই পুলিশের অপরাধদমন শাখা ব্যবস্থা নিয়েছে এবং লুক আউট নোটিস জারি করা হয়েছে। ভয়েস নোটটি পঞ্জাব ও হরিয়ানার এজেন্সির সঙ্গে ভাগ করা হয়েছে। যদিও এখনও কোনও এফআইআর দায়ের হয়নি, তদন্ত চলমান রয়েছে। হুমকির পরে রণবীর এবং দীপিকা পাড়ুকোন-এর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পিআর/টিকে

মন্তব্য করুন