সাবেক প্রেস সচিবের সমালোচনার জবাবে কী বললেন মাসুদ কামাল?
ছবি: সংগৃহীত
০৭:৩৩ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সম্প্রতি একটি টকশোতে সাংবাদিক মাসুদ কামালের কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। তার ওই সমালোচনার পর মাসুদ কামালকে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন সমালোচকরা।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ বিষয়ে কথা বলেছেন সাংবাদিক মাসুদ কামাল। ওই ভিডিওতে তিনি বলেন, শফিকুল আলম একটি টকশোতে হঠাৎ উত্তেজিত হয়ে আমার বিষয়ে কিছু কথা বলেছেন।
আমি তার এসব মন্তব্যের কী জবাব দেব?
তিনি বলেন, শফিকুল আলম বলেছেন, আমি নাকি ভুল-ভাল বলি। আমি যা বলি তার নাকি ৮০ শতাংশই ভুল। আমি নাকি লেখাপড়া করিনি। এগুলো নিয়ে তার কৌতুহল।
এসব নিয়ে আমি কী উত্তর দেব? সবচেয়ে ভালো হয়, ওনার ওই ভিডিও যেখানে যেখানে আছে, সেগুলোর নিচে দর্শকের মন্তব্যগুলো পড়ুন। পড়লেই বুঝতে পারবেন পাবলিক তার মন্তব্যকে কিভাবে নিয়েছেন। আমার কিছু বলার নেই।
মাসুদ কামাল বলেন, শফিকুল আলমের আতে ঘাঁ লাগায় তিনি এসব বলছেন। তিনি তো আর প্রেস সেক্রেটারি নাই। শেষ দিকে তিনি টকশোতে একা বসতেন বেইজ্জতির ভয়ে। এখন তো কেউ তাকে টকশোতেও ডাকবে না। তিনি নাকি কোন একটা পত্রিকার সম্পাদক হচ্ছেন, সেই পত্রিকার নামও কখনও শুনিনি। ওয়াদা না কি নাম।
সবমিলিয়ে তাকে তো এখন আলোচনায় থাকতে হবে। এজন্য হয়তো আমাকে গালাগালি করছেন।
এমআর/টিকে