© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিলামে কত টাকায় বিক্রি হলো হুমায়ুন ফরীদির চশমা?

শেয়ার করুন:
নিলামে কত টাকায় বিক্রি হলো হুমায়ুন ফরীদির চশমা?

ফাইল ছবি

entertainment-reporter
০৩:২২ পিএম | ০১ মে, ২০২০

বাংলার খ্যাতিমান প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদি। প্রাণঘাতী করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় অর্থ সংগ্রহের জন্য তারকারা যখন নিলামে তুলছেন তাদের প্রিয় স্মৃতিমাখা জিনিসগুলো ঠিক তখনই নিলামে উঠেছে অভিনেতার ব্যবহৃত চশমা।

পণ্যটি নিলামে তুলেছিলেন ফরীদির একমাত্র মেয়ে শারারাত ইসলাম। তবে উঠার পর হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায় তার চশমাটি কিনে নিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১২টায় ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজে লাইভে হুমায়ুন ফরিদীর চশমা নিলামে তোলা হয়। লাইভ অনুষ্টানে অংশ নেন ফরীদির মেয়ে শারারাত ইসলাম।

এছাড়া আরো অংশ নেন অভিনেতা আফজাল হোসেন, মিশা সওদাগর, আফসানা মিমি, ইরেশ যাকের, সাজু খাদেমসহ আরো অনেকেই।

এক ঘণ্টার নিলাম লাইভ অনুষ্ঠান রাত ১১টায় শুরু হয়ে শেষ হয় ১২ টায়। শুরুতে বিড শুরু হয় ১ লাখ টাকায়। এরপর তা থামে ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায়।

জানা যায়, নিলামে প্রাপ্ত পুরো অর্থ ব্যয় হবে করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায়।

এর আগে সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসান, তাহসান নিলামে তাদের স্মৃতিমাখা জিনিস তোলেন।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন