© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার অনন্তের গার্মেন্টসে শ্রমিকদের বিক্ষোভ

শেয়ার করুন:
এবার অনন্তের গার্মেন্টসে শ্রমিকদের বিক্ষোভ

ফাইল ছবি

entertainment-reporter
০৫:৩৫ পিএম | ০১ মে, ২০২০

কিছুদিন আগে চার মাসের বেতন বকেয়ার অভিযোগ তুলে ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন ফার্মের শ্রমিকরা সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তায় বিক্ষোভ করেন।

এর সপ্তাহ দশদিন যেতে না যেতেই এবার বিক্ষোভ মিছিল অনন্ত জলিলের গার্মেন্টসে কর্মরত শ্রমিকরা। তবে কারণ হিসেবে জানা গেছে ভিন্ন এক অভিযোগ।

জানা গেছে, মহান মে দিবসে জনপ্রিয় এ নায়ক দেশের সকল সরকারি বেসরকারি শিল্প কল কারখানা বন্ধ থাকলেও হেমায়েতপুরে অবস্থিত তার এজেআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক খোলা রাখা হয়। বেসরকারি একটি স্যাটেলাইট টেলিভিশনের সাভার প্রতিনিধি উপস্থিত হয়ে গার্মেন্টসের ভিডিও ধারণ করতে শুরু করলে তাকে কয়েকজন এসে ভেতরে নিয়ে যায়। বাধ্য হয়ে কর্তৃপক্ষ সাড়ে ১০টায় গার্মেন্টস বন্ধ করে শ্রমিকদের ছুটি দিয়ে দেয়।

এরপর কিছু শ্রমিক জানান, তাদের প্রধান গেট দিয়ে বের হতে না দিয়ে পেছনের গেট দিয়ে বের করে দেওয়া হয়। সাংবাদিককে আটকে রাখা হয়েছে এমন খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা গার্মেন্টসের সামনে এসে বিক্ষোভ-মিছিল শুরু করেন। ছুটির দিনে কেন তাদের কাজ করতে বাধ্য করা হয়, এ নিয়ে তারা স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে এজেআই গ্রুপের জিএম (প্রোডাকশন) বলেন, আমরা পিপিই তৈরির জন্য গার্মেন্টস খোলা রেখেছিলাম। পরে অবশ্য আমরা কর্মীদের ছুটি দিয়ে দিয়েছি।টাতবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মী বলেন, এখানে কোনো পিপিই তৈরি হয় না।

এবি গ্রুপে প্যান্ট তৈরি হয়, এখানে শার্ট প্যান্ট, টি শার্ট এসব তৈরি হয়। আজও সেসবের কাজই হচ্ছিল। গতকাল (বৃহস্পতিবার) আমাদের বলে দেওয়া হয় আজ (১ মে) যদি না আসি তাহলে ৫ দিনের হাজিরা কেটে নেবে।

কয়েকজন কর্মী এও জানান, লকডাউনে সব গার্মেন্টস ২৬ তারিখে খুললেও এজেআই খোলে ২১ তারিখে। এই সময় শ্রমিকরা দীর্ঘ সময় রাস্তায় বিক্ষোভ করতে থাকেন, সেসঙ্গে স্লোগানও দিতে থাকেন।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন