© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুধু রমজান এসেছে বলেই মাথায় টুপি তুলবেন না : আমির হামজা

শেয়ার করুন:
শুধু রমজান এসেছে বলেই মাথায় টুপি তুলবেন না : আমির হামজা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৮ এএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
আজকে অনেকের মাথায় টুপি দেখে মনে হচ্ছে তারা ইবাদত করেন। আমরা চাই এই পরিবেশ যেন বাকি ১১ মাসও বজায় থাকে। শুধু রমজান এসেছে বলেই মাথায় টুপি তুলবেন না। এখন যে অবস্থায় পাচ্ছি, আগামী ১১ মাসও আপনাদের এমন চেহারা, সুরত এবং কর্ম আমরা দেখতে চাই।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতি আমির হামজা এসব কথা বলেন।

আমির হামজা বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং, প্ল্যানিং বা মেকানিজম যাই হোক না কেন, শেষ পর্যন্ত গণতন্ত্রের বিজয় হয়েছে। আগামীতে আমরা চাই সাংবাদিকরা স্বচ্ছতার ধারাবাহিকতা বজায় রাখবেন; ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলবেন। কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর দিকে ঝুলে পড়বেন না।

তিন বলেন, আপনাদের (সাংবাদিক) এই কাজকে আমরা ছোটখাটো হিসেবে দেখি না; বিশেষ করে আমি একে মহান পেশা মনে করি। আপনারা যে মহান পেশায় নিয়োজিত থেকে তথ্যগুলো জাতির সামনে তুলে ধরেন, সেই কাজটা যে ইবাদত- তা আমরা অনেকেই মনে করি না।

ইফতার মাহফিলে জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দারের সভাপতিত্বে ও শহর জামায়াতের আমির এনামুল হকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ (অব.) খন্দকার এ.কে.এম. আলী মুহসিন।

এ সময় গণমাধ্যমকর্মীসহ জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিজে/টিএ  

মন্তব্য করুন