ড. ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে বিএনপির পতন হবে : রনি
ছবি: সংগৃহীত
১২:৪০ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
ড. ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে বিএনপির পতন শুরু হবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সম্প্রতি তার নিজের ইউটিউব চ্যানেল গোলাম মাওলা রনি এসব কথা বলেন।
গোলাম মাওলা রনি বলেন, সামনে রাষ্ট্রপতি নির্বাচন। এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেক খেলা হবে।
কে হবে রাষ্ট্রপতি? ডক্টর মুহাম্মদ ইউনূস নাকি বিএনপির কোন কর্তা ব্যক্তি? ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির কোন প্রতিশ্রুতি থাকলে সেটা রক্ষা করতে হবে, যদি বিএনপি সেটা না করে তাহলে দলটির এখান থেকে পতন শুরু হবে।
তিনি বলেন, বিএনপি যদি একটা ভাব দেখানোর জন্য ডক্টর মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে এটা তাদের জন্য একটা ভয়ংকর খেলা হবে।
রনি বলেন, বিএনপির সঙ্গে যদি ড. ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর অঙ্গীকার থাকে আর রাষ্ট্রপতির সেই ক্ষমতা ইউনূসের হাতে থাকে শেষ দিন পর্যন্ত তারেক রহমান বিপদ-বিপত্তির মধ্যে থাকবেন।
রাজনৈতিক এই বিশ্লেষক আরো বলেন, হ্যাঁ না ভোট, সংবিধান সংশোধন এবং জুলাই সনদ এগুলোর যে বিষয়গুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলো ছাড়া যেগুলোতে সম্মতি করেছেন সেই সম্মতির বিষয়গুলো তাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে।
এটা যদি না করে তাহলে রাজপথ উত্তপ্ত হবে এবং আওয়ামী লীগসহ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে। এটা সামাল দিতে পারবেন না তারেক রহমান। ফলে তাদেরকে কমিটমেন্ট রক্ষা করতে হবে। বিএনপি যদি অতীতে শেখ হাসিনার মতো তাড়াহুড়ো করে আদালতের রায় নিয়ে এই জুলাই সনদের সবকিছু তারা বাদ দিয়ে দেন তাহলে বিশ্বাস করেন মুহূর্তের মধ্যে বারুদের মতো রাজপথ উত্তপ্ত হয়ে পড়বে।
এবি/টিএ