© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সালসা সংগীতের কিংবদন্তি উইলি কোলন আর নেই

শেয়ার করুন:
সালসা সংগীতের কিংবদন্তি উইলি কোলন আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৯ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
নিউইয়র্কের সালসা আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং বিশ্বখ্যাত সংগীতশিল্পী উইলি কোলন আর নেই। শনিবার সকালে ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

শিল্পীর পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, প্রিয়জনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবেই বিদায় নিয়েছেন এই কিংবদন্তি শিল্পী। একই সঙ্গে শোকের এই সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষার আহ্বানও জানানো হয়েছে।

১৯৫০ সালে নিউ ইয়র্কের ব্রঙ্কসে জন্ম নেওয়া কোলন মাত্র ১৬ বছর বয়সে ‘এল ম্যালো’ অ্যালবামের মাধ্যমে সংগীতজীবন শুরু করেন। কণ্ঠশিল্পী হেক্টর লাভো-এর সঙ্গে তাঁর জুটি ল্যাটিন সংগীতকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে। বিশেষ করে ১৯৬৯ সালে প্রকাশিত ‘চে চে কোলে’ সালসা সংগীতের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত।



ক্যারিয়ারে তিনি কাজ করেছেন রুবেন ব্লেডস ও সেলিয়া ক্রুজ-এর মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে।

দীর্ঘ কর্মজীবনে ৪০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন কোলন। বিশ্বজুড়ে বিক্রি হয়েছে ৮০ লাখের বেশি রেকর্ড। তিনি আটবার গ্র্যামি মনোনয়ন পেয়েছিলেন এবং অর্জন করেছিলেন একাধিক প্ল্যাটিনাম ও গোল্ড রেকর্ড।

সংগীতের বাইরেও তিনি ছিলেন সক্রিয় সমাজকর্মী ও রাজনৈতিক সংগঠক।

ল্যাটিনো জনগোষ্ঠীর অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রেখেছেন এবং নিউ ইয়র্কের রাজনীতিতেও সম্পৃক্ত ছিলেন।

এ ছাড়া ‘মিয়ামি ভাইস’ এবং ‘দ্য লাস্ট ফাইট’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

তার মৃত্যুতে বিশ্বজুড়ে ল্যাটিন সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

সূত্র: ভ্যারাইটি

মন্তব্য করুন