© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জায়েদ খানের টকশোতে প্রবাসজীবনের গল্প শোনাবেন কাজী মারুফ

শেয়ার করুন:
জায়েদ খানের টকশোতে প্রবাসজীবনের গল্প শোনাবেন কাজী মারুফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৬ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
এক সময় ঢালিউডে দাপটের সঙ্গে অভিনয় করা ‘ইতিহাস’খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ এখন প্রবাস জীবনেই বেশি অভ্যস্ত। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা।

এবার তাকে দেখা যাবে ভিন্ন এক আঙ্গিকে, আড্ডায়, স্মৃতিচারণে এবং পর্দার আড়ালের গল্পে। চলচ্চিত্রের আলোচিত মুখ জায়েদ খান-এর উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘সেলিব্রিটি টক শো– ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বে অতিথি হচ্ছেন কাজী মারুফ।



এই পর্বে উঠে আসবে ‘ইতিহাস’ ছবির অজানা গল্প, ক্যারিয়ারের উত্থান-পতন এবং প্রবাস জীবনের অভিজ্ঞতা। জায়েদ খান জানান, ‘ইতিহাস’ ছবির সংলাপ বলার চেষ্টা করেছি। শুধু তাই নয়, ছবিটির ‘ভিটা নাইরে মাটি নাইরে’ গানেও পারফর্ম করেছি আমরা দুজন। অনেক মজার মজার গল্প করেছি, আড্ডা দিয়েছি, খুনসুটি করেছি।

দুই নায়কের মজার এক পর্ব হয়েছে। আশা করি দর্শকদের ভাল লাগবে। জানা গেছে, নতুন পর্বটি আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত নয়টায় প্রচারে আসবে।

আইকে/টিএ

মন্তব্য করুন