আইন লঙ্ঘন করে তৈরি রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: দীপেন দেওয়ান
ছবি: সংগৃহীত
০৮:৪২ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, আইন লঙ্ঘন করে যে সব রিসোর্ট তৈরি করা হয়েছে সেগুলো খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, পরিবেশ আইন লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
নিজ মন্ত্রণালয়ে জনবল নিয়োগের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
মন্ত্রণালয়ে অনুষ্ঠানগুলোর খরচ কমানোর ব্যাপারে কর্মকর্তাদের সজাগ থাকার কথাও বলেছেন মন্ত্রী।
এসময় ফ্যামিলি কার্ড নিয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ড লামা এলাকা থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
এমআই/টিএ