© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'একদম চুপ'! কার ওপর মেজাজ হারালেন অমিতাভ?

শেয়ার করুন:
'একদম চুপ'! কার ওপর মেজাজ হারালেন অমিতাভ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৫ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সোশ্যাল মিডিয়ায় আচমকা একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে নতুন করে জল্পনার জন্ম দিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ৮৩ বছর বয়সেও যেন তাঁর পুরনো ‘অ্যাংরি ইয়াংম্যান’ ইমেজের ঝলক মিলল সেই পোস্টে। নিজের ব্যক্তিগত ব্লগে হঠাৎই তিনি লিখলেন মাত্র একটি শব্দ- ‘চুপ’। সঙ্গে যোগ করলেন রাগে লাল মুখের একটি ইমোজি। আর এই সংক্ষিপ্ত বার্তাই মুহূর্তে নেটদুনিয়ায় কৌতূহলের ঝড় তুলেছে।

অমিতাভের এই পোস্ট সামনে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, হঠাৎ কী এমন ঘটল যে এমন পোস্ট করতে হল তাঁকে? কেউ জানতে চেয়েছেন, ঠিক কার উপর বিরক্ত হয়েছেন বিগ বি? আবার অনেকে পোস্টটির গভীর অর্থ খুঁজে বের করার চেষ্টা করেছেন। এক নেটিজেন লিখেছেন, “এটা শুধু একটি শব্দ নয়, একটা সময়ের প্রতিফলন।” আরেকজন অনুরোধ করেছেন, “চুপ না থেকে আপনার মনের কথা বলুন স্যার।” সব মিলিয়ে, অভিনেতার এই সংক্ষিপ্ত বার্তা তাঁর মানসিক অবস্থার ইঙ্গিত কিনা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।



অনেকের মনেই আবার প্রশ্ন উঠেছে, এই পোস্ট কি কোনও নতুন ছবির প্রচারের অংশ? নাকি এর পিছনে রয়েছে ব্যক্তিগত কোনও কারণ? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অমিতাভ নিজে।

উল্লেখযোগ্য বিষয় হল, নিজের ব্লগে নিয়মিত নানা ভাবনা, অনুভূতি এবং ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন অমিতাভ। তাঁর সেই লেখাগুলি থেকেই অনেক সময় তাঁর মনের অবস্থার আভাস পান অনুরাগীরা। তবে এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট এই প্রথম নয়। এর আগেও একবার তিনি ব্লগে লিখেছিলেন ‘শান্ত হও’, যা নিয়েও একইভাবে আলোড়ন তৈরি হয়েছিল।

কেএন/টিএ

মন্তব্য করুন