© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশ ও এলাকার জন্য কিছু করতে চাই : প্রতিমন্ত্রী ইকবাল হোসেন

শেয়ার করুন:
দেশ ও এলাকার জন্য কিছু করতে চাই : প্রতিমন্ত্রী ইকবাল হোসেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০২ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
‘এই তো কয়দিন আগে একটা বিরল ঘটনা ঘটল আমার জীবনে। যা গৌরীপুরবাসীর জন্য সম্মানের। ১২টার সময় এমপি হিসেবে শপথ নিয়ে মাত্র চার ঘণ্টার ব্যবধানে বিকেল ৪টায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলাম। এটা আমার জীবনে বিরল।

আমি মন্ত্রী হব, তা জানতাম না। তবে এই দায়িত্ব নিয়ে দেশ ও এলাকার জন্য কিছু করতে চাই।’

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিজ এলাকা ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে সফরে এসে সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী ইকবাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী আমাকে চাকরি দিয়েছেন।

যা এখন থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা অফিস করতে হবে। তবে কি কাজ আমার জন্য বরাদ্দ তা জানতে-বুঝতে কিছু সময় লাগবে। তবে এটা বুঝতে পারছি-এই কাজ বড়ই কঠিন। যা ভালোভাবে করতে পারলে এলাকার জন্য কিছু করা যাবে।

তারেক রহমানের দেওয়া এই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব। 

সফরকালে তার সঙ্গে ছিলেন বিগত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সদস্য মাইনুল ইসলাম শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল কাদির, ছাত্রদলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক প্রমুখ।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুল ইসলাম খান শহীদ জানান, নির্বাচন পরবর্তী সময়ে সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবার ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন এলাকায় এসেছেন। মূলত দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কৃতজ্ঞতা প্রকাশের জন্যই প্রতিমন্ত্রীর এই সফর।


আরআই/টিকে

মন্তব্য করুন