© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বামী ও সন্তানকে নিয়ে কেমন সংসার চান নবনীতা দাস?

শেয়ার করুন:
স্বামী ও সন্তানকে নিয়ে কেমন সংসার চান নবনীতা দাস?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৬ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
২০১৯ সালের মে মাসে অভিনেতা জীতু কমল-কে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী নবনীতা দাস। ছোটপর্দায় ও বাস্তব জীবনে তাঁদের জুটিকে দর্শকরা বেশ পছন্দ করলেও, সেই সম্পর্কে হঠাৎই আসে ছন্দপতন। দীর্ঘ টানাপড়েনের পর ২০২৩ সালের মাঝামাঝি সময়ে আইনিভাবে আলাদা হয়ে যান তাঁরা।

তবে সম্প্রতি নবনীতার একটি ইনস্টাগ্রাম স্টোরি নতুন করে নজর কাড়ছে। সেখানে অভিনেত্রী ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন-ভবিষ্যতে স্বামী ও সন্তানকে নিয়ে কেমন সংসার চান তিনি। নবনীতা একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে দেখা যায় এক মহিলা তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে শান্ত, সুখের মুহূর্ত কাটাচ্ছেন। সন্তান কোলে নিয়ে বসে আছেন মা, আর বাবা ভালোবাসা আর আদরে ভরিয়ে দিচ্ছেন একরত্তিকে। সেই ভিডিয়োর সঙ্গে নবনীতা লেখেন, “এটা ম্যানিফেস্ট করছি।” এই একটি লাইনের মাধ্যমেই অভিনেত্রী বুঝিয়ে দেন, ভবিষ্যতে তিনি ঠিক কেমন পারিবারিক জীবন কামনা করছেন।



যদিও জীতুর সঙ্গে বিচ্ছেদের পর এখনও পর্যন্ত নতুন কোনও সম্পর্কে জড়ানোর কথা শোনা যায়নি। বিভিন্ন সাক্ষাৎকারে নবনীতা নিজেকে ‘সিঙ্গেল’ বলেই পরিচয় দিয়েছেন। বিচ্ছেদের প্রায় আড়াই বছর পেরিয়ে গেলেও আপাতত কাউকে নিয়ে প্রকাশ্যে দেখা যাচ্ছে না তাঁকে। মাঝেমধ্যে তাঁর নাম এক বন্ধুর সঙ্গে জড়ালেও, সে বিষয়ে আর কোনও অগ্রগতি হয়নি।

উল্লেখ্য, বিচ্ছেদের আগে নবনীতা ও জীতু একসঙ্গে জনপ্রিয় রিয়্যালিটি শো ইসস্মার্ট জোরি-এর মঞ্চেও হাজির হয়েছিলেন। কিন্তু সেই শো শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। বিচ্ছেদের কারণ নিয়ে কোনও পক্ষই প্রকাশ্যে মুখ না খুললেও, নবনীতা জানিয়েছিলেন-ভালো থাকার জন্যই এই সিদ্ধান্ত।

এদিকে কিছুদিন আগেই নবনীতার আরেকটি ইনস্টা স্টোরিও আলোচনায় আসে। সেখানে দেখা যায়, ৫ ফেব্রুয়ারি তিনি জিমে শরীরচর্চা করছেন, আর পরের দিন অর্থাৎ ৬ ফেব্রুয়ারিতে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন তিনি। সেই ছবির ক্যাপশনে লেখা ছিল-“অপ্রত্যাশিত”। যদিও অভিনেত্রীর ঠিক কী হয়েছিল, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

কেএন/টিএ

মন্তব্য করুন