© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রাজধানী ঢাকা

শেয়ার করুন:
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রাজধানী ঢাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪০ এএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
প্রতিবছর শীতের সময় রাজধানী ঢাকায় বায়ুদূষণ বাড়ে। এবার তো বৃষ্টির দেখা নেই। তাই আবহাওয়া শুষ্ক থাকায় এই মেগাসিটিতে বেশিরভাগ সময় দূষণের মাত্রা বেশিই থাকছে। ২৫৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২২৬ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। পাকিস্তানের শহর লাহোর রয়েছে তৃতীয় অবস্থানে, যার স্কোর ২২৫। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের  রাজধানী দিল্লি, যার স্কোর ২১৮। দূষিত শহরের ২০০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা।
 
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এসএস/টিএ

মন্তব্য করুন