নড়াইলে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল ৩ জনের
ছবি: সংগৃহীত
০৯:৩২ এএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
নড়াইলের সদরে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় ৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংগা গ্রামে এ ঘটনা ঘটে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- খলিল শেখ (৬০), তাহাজ্জত শেখ (৩০) ও ফেরদৌস (৪০)।
ওসি জানান, আজ সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এসময় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।
আরআই/টিকে