© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হঠাৎ অসুস্থ কণ্ঠশিল্পী মিলার বাবা

শেয়ার করুন:
হঠাৎ অসুস্থ কণ্ঠশিল্পী মিলার বাবা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১২ এএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
দেশের জনপ্রিয় পপ কণ্ঠশিল্পী মিলা ইসলামের বাবা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিএমএইচে নেওয়া হয়। তবে ঠিক কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বা বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন-সে বিষয়ে শিল্পী বা তার পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। চিকিৎসকদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।



বাংলাদেশের পপ সংগীতাঙ্গনে মিলা এক অত্যন্ত জনপ্রিয় নাম। ‘বাবুরাম সাপুড়ে’, ‘দোলা’, ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’-এর মতো অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তিনি। বাবার এই হঠাৎ অসুস্থতায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন গায়িকা ও তার পরিবার। খবরটি জানার পর থেকে মিলার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও তার বাবার দ্রুত আরোগ্য কামনা করছেন।

কেএন/টিকে

মন্তব্য করুন