© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বাফটা’র মঞ্চে বলিউডের উজ্জ্বল প্রয়াত কিংবদন্তি ধর্মেন্দ্রকে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন

শেয়ার করুন:
‘বাফটা’র মঞ্চে বলিউডের  উজ্জ্বল প্রয়াত কিংবদন্তি ধর্মেন্দ্রকে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৮ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
গত বছরের নভেম্বরে প্রয়াত হয়েছিলেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। মৃত্যুর একবছর পেরিয়ে গেলেও দেশ-বিদেশে তাঁর শূন্যতা অনুভূত হচ্ছে সমানভাবে। লন্ডনের ‘বাফটা’ মঞ্চে আন্তর্জাতিক শ্রোতাদের সামনে ধর্মেন্দ্রকে স্মরণ করা হয়। অনুরাগীরা সেখানে চোখে জল ধরে রাখতে পারেননি।

ধর্মেন্দ্র ছিলেন কমেডি, রোম্যান্স ও অ্যাকশন সবই সমৃদ্ধ একজন অভিনেতা। ‘শোলে’-তে চরিত্র ‘বীরু’ এখনও দর্শকের মনে দাগ কেটে আছে। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শর্মিলা ঠাকুরদের সঙ্গে অভিনীত ছবিগুলোর মাধ্যমে তিনি বলিউডের কাল্ট ক্লাসিক হয়ে ওঠেন। ‘মেরা গাঁও মেরা দেশ’, ‘চুপকে চুপকে’, ‘ফুল আউর পাথর’, ‘সীতা আউর গীতা’ এইসব ছবিতে ধর্মেন্দ্রর অভিনয় আজও দর্শকের মনে জীবন্ত।



সম্প্রতি তাঁকে পদ্মসম্মানেও ভূষিত করা হয়েছে। ‘বাফটা’-র আন্তর্জাতিক মঞ্চে ধর্মেন্দ্রকে স্মরণে অনুরাগীদের আবেগের ঝর্ণা ছুটেছে। কিংবদন্তি অভিনেতার জীবনের এই উজ্জ্বল উপস্থিতি ও ফিল্মি অবদান আজও বলিউড ও দর্শকদের হৃদয়ে অম্লান হয়ে আছে।

পিআর/টিকে

মন্তব্য করুন