© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যারা অপরাধী তারা ছাড় পাবে না: নব নিযুক্ত চিফ প্রসিকিউটর

শেয়ার করুন:
যারা অপরাধী তারা ছাড় পাবে না: নব নিযুক্ত চিফ প্রসিকিউটর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৩ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নব নিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, এই ট্রাইব্যুনালে যারা বিচারের মুখোমুখি, তাদের জন্য মেসেজ, যারা কোনো অপরাধ করেনি, তারা নিশ্চিন্তে থাকুন। তবে যারা অপরাধী তারা ছাড় পাবে না।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনালে এসে দায়িত্ব গ্রহণ করে তিনি এসব কথা বলেন।

নব নিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালন করতে চাই। আইনে যেভাবে আছে সেভাবেই ট্রাইব্যুনালের বিচারকাজ চলবে।

নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী ছিলেন। এছাড়া আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন।

নতুন চিফ প্রসিকিউটরকে শুভেচ্ছা জানিয়ে জুলাই গণহত্যা ও গুমখুনের বিচার অব্যাহত থাকার প্রত্যাশা জানিয়েছেন তাজুল ইসলাম।

তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। সোমবার সকালে আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের তথ্য জানানো হয়

জানা যায়, বিচার, সংস্কার, আর নির্বাচনের ম্যান্ডেট নিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তবর্তী সরকার। জুলাই গণহত্যার মামলা পরিচালনায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব নেয়ার জন্য বেশ কয়েকজনকে প্রস্তাব দেয়া হলেও তারা ফিরিয়ে দেন। পরে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম।

এমআই/এসএন  

মন্তব্য করুন