© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুকুলের প্রয়াণে বিজেপি নিয়ে ক্ষোভ সোহেলের

শেয়ার করুন:
মুকুলের প্রয়াণে বিজেপি নিয়ে ক্ষোভ সোহেলের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১২ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক সময়ের প্রভাবশালী মুখ মুকুল রায় আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তৃণমূলের জন্মলগ্ন থেকে সক্রিয় থাকা এই নেতা ২০১৭ সালে দলত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। সেই সময় তাঁর দেখানো পথেই তৃণমূল ছেড়ে একই দলে নাম লেখান অভিনেতা সোহেল দত্ত। তবে মুকুলের প্রয়াণের পর বিজেপি সম্পর্কে ক্ষোভ প্রকাশ করলেন সোহেল।

শৈশব থেকেই রাজনৈতিক পরিমণ্ডলে বড় হয়েছেন সোহেল। শিশুশিল্পী হিসেবে বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশে উপস্থিত থাকতেন। পরবর্তীতে সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে প্রথমে তৃণমূলে যোগ দেন। পরে স্বল্প সময়ের জন্য বিজেপিতে গেলেও বর্তমানে আবার শাসকদলেই সক্রিয় তিনি।

মুকুল রায়ের মৃত্যুর পর স্মৃতিচারণ করতে গিয়ে সোহেল বলেন, এত বড় রাজনৈতিক ব্যক্তিত্বের চলে যাওয়া নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি। তাঁর কথায়, শেষ জীবনে মুকুল রায়কে দেখে কষ্ট হতো। একসময় যিনি সংগঠনের শক্ত ভিত গড়ে তুলেছিলেন, শেষ দিকে তাঁকে যেন চেনাই যাচ্ছিল না। সোহেলের দাবি, বিজেপিতে তিনি মানসিকভাবে স্বস্তিতে ছিলেন না বলেই শেষ পর্যন্ত পুরনো দলে ফিরে আসেন।



রাজনৈতিক জীবনে মুকুল রায়ের কাছ থেকে কী শিক্ষা পেয়েছেন, সেই প্রশ্নে সোহেল জানান, রাজনীতিতে বড় হতে গেলে আগে মানুষের কথা শুনতে হয়। পদ বা মন্ত্রিত্বের লোভ নয়, সংগঠনকে শক্ত করা—এই ছিল মুকুলের মূল লক্ষ্য। সেই শিক্ষাকেই তিনি নিজের পথচলায় অনুসরণ করার চেষ্টা করছেন।

সামনেই বিধানসভা নির্বাচন। টলিপাড়ার একাধিক নাম ঘুরপাক খেলেও আপাতত নিজের রাজনৈতিক দর্শন নিয়েই এগোতে চান সোহেল। মুকুল রায়ের প্রয়াণ তাঁর কাছে শুধু ব্যক্তিগত শোক নয়, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান।

এমকে/টিএ

মন্তব্য করুন