কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর বায়োপিকে সাই পল্লবী
ছবি: সংগৃহীত
০৫:২৩ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতরত্নপ্রাপ্ত কিংবদন্তি সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে অভিনয় করত যাচ্ছেন সাই পল্লবী। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ইতিহাসে এম এস সুব্বুলক্ষ্মী এক উজ্জ্বল নক্ষত্র। এমন এক ব্যক্তিত্বকে পর্দায় জীবন্ত করে তোলা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ— আর সেই চ্যালেঞ্জই গ্রহণ করেছেন সাই পল্লবী।
নাম চূড়ান্ত না হওয়া এই বায়োপিক পরিচালনা করবেন গৌতম তিন্নানুরি।
দীর্ঘদিন ধরেই প্রকল্পটি নিয়ে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে আলোচনা চলছিল। নির্মাতাদের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

ঘোষণার আগেই সুব্বুলক্ষ্মীর চরিত্রের প্রস্তুতি শুরু করেছেন সাই পল্লবী। কিংবদন্তি এই শিল্পীর জীবন, পরিবেশনা ভঙ্গি এবং শাস্ত্রীয় সংগীতের ধারা নিয়ে গভীর গবেষণা করছেন তিনি।
অভিনয়জীবনে চরিত্রের গভীরে প্রবেশের জন্য পরিচিত সাই পল্লবী বরাবরই বাণিজ্যিক সাফল্যের চেয়ে গল্প ও চরিত্রকে বেশি গুরুত্ব দেন।
অন্যদিকে, বড় বাজেটের সায়েন্স ফিকশন চলচ্চিত্র কল্কি ২৮৯৮ এডি-এর সিকুয়েল নিয়েও নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়, তবে সত্যি হলে একদিকে যেমন থাকবে শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ, অন্যদিকে প্যান-ইন্ডিয়া প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় হাজির হওয়ার সুযোগ।
এসএন