© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পূর্ণিমার বিশ্বাস, এই রমজানেই মিলবে করোনা থেকে মুক্তি

শেয়ার করুন:
পূর্ণিমার বিশ্বাস, এই রমজানেই মিলবে করোনা থেকে মুক্তি

চিত্রনায়িকা পূর্ণিমা

entertainment-reporter
০৪:৩০ পিএম | ০৩ মে, ২০২০

বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সব তারকাদের মত এখন তিনি গৃহবন্দী। প্রায় এক মাসের বেশি সময় ধরে বাসা থেকে বের হন না পূর্ণিমা।

আলাপকালে করোনা প্রসঙ্গে পূর্ণিমা বলেছেন, করোনা এমন একটি প্রাণঘাতী ভাইরাস যার কোনও ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। তাই আমাদের সকলের উচিত, এসময় ঘরে থাকা ও সচেতন থাকা। আসলে করোনা থেকে বাঁচতে এর কোনও বিকল্প নেই।

পূর্ণিমা বলেন, আমার বিশ্বাস এই রমজানেই করোনা থেকে মুক্তি মিলবে। আশা করি সবাই সেই পর্যন্ত ধৈর্য ধারণ করুন।

পূর্ণিমা বর্তমানে বাসায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন৷ আড্ডা দিচ্ছেন সবাই মিলে। এছাড়া তিনি বাসায় থেকে বিভিন্ন রেসিপি তৈরির চেষ্টা করছেন। সিনেমা দেখছেন।

সম্প্রতি ‘জ্যাম’ এবং ‘গাঙচিল’ নামে দুটি ছবিতে কাজ করেছেন পূর্ণিমা। ছবি দুটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। জ্যাম-এ পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। আর গাঙচিল-এ পূর্ণিমার সঙ্গে দেখা যাবে ফেরদৌসকে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন