আরাধ্যর জন্মের পর ঐশ্বরিয়াকে কী বলেছিলেন সালমান?
ছবি: সংগৃহীত
০৮:২০ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক নিয়ে বলিউডে আজও আলোচনা হয়। দুই তারকার মধ্যে সম্পর্ক গড়ে উঠতে এবং সেই সম্পর্কে চিড় ধরতে দেখেছিল বলিউড। তাঁদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে যায় যে পরিস্থিতি থানা পুলিশ অবধি গড়ায়। যদিও সে সব আজ অতীত। বিচ্ছেদের পরে বিভিন্ন সময় সালমান বেশ কয়েকবার ঐশ্বর্যাকে নিয়ে মুখ খুললেও, নীরব থেকেছেন ঐশ্বরিয়া। সম্প্রতি সমাজমাধ্যমে একটি পুরনো ভিডিয়ো নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে ঐশ্বর্যা ও অভিষেক বচ্চনের কন্যাসন্তান আরাধ্যার জন্মের পর সলমন খানকে প্রতিক্রিয়া দিতে দেখা যায়।
এমনিতেই সালমানের মেজাজের তল পাওয়া শক্ত। আর বিষয় যখন ঐশ্বরিয়া তখন প্রশ্ন মেপে বুঝেই করতেন সাংবাদিকেরা। ২০১১ সালে যখন আরাধ্যা জন্ম নেয়, তখন এক সাংবাদিক বৈঠকে সালমানকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কিছু বলেন না সলমন। কিন্তু সে দিন যেন স্বতঃপ্রণোদিত হয়েই উত্তর দেন সালমান।

আরাধ্যার জন্মের দিন দুয়েকের মাথায় একটি মোবাইল ব্র্যান্ডের প্রচার দূত হিসেবে সাক্ষাৎকার দিচ্ছিলেন সলমন। এক সাংবাদিক জানান, সেই সময় সব খবরের চ্যানেলের উপর প্রচণ্ড চাপ ছিল সালমান খানের কাছ থেকে ঐশ্বরিয়ার মা হওয়ার ব্যাপারে একটি প্রতিক্রিয়া পাওয়ার। যদিও উক্ত সাংবাদিকের খানিকটা বাধো বাধো ঠেকেছিল এমন প্রশ্ন আদৌ করবেন কি না! তখন তিনি ভিন্ন পন্থা বার করেন। তিনি সালমানকে কাকা হওয়ার শুভেচ্ছা জানান। কারণ সেই সময় সলমনের ছোট ভাই সোহেলের কনিষ্ঠ পুত্রের জন্ম হয়। তাতেই সলমন বলেন, ‘‘আমি কাকা নয়, মামাও হয়েছি। আশা করব ওদের আরও ১১টা সন্তান হবে।’’
উল্লেখ্য, ‘হাম দিল দে চুকে সনম’-এর পরে আর কখনও পরস্পরকে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সলমন বা ঐশ্বর্যা কেউই। যদিও বছর দেড়েক আগে আম্বানী-পুত্রের বিয়ের আসরে দু’জনেই উপস্থিত ছিলেন ঠিকই। কিন্তু পরস্পরের সঙ্গে কোনও কথা বলেননি তাঁরা।
এসএন