জেরিনের ‘ইসলামিক জন্মদিন’ স্থগিত!
ছবি: সংগৃহীত
১০:২৭ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড অভিনেত্রী জেরিন খানের জন্মদিন ১৪ মে। আবার জন্মের সেই দিনটি ছিলো আরবি মাস রমজানের ৫ তারিখ! খিস্ট্রীয় ক্যালেন্ডারে ১৪ মে এবং আরবিতে ৫ রমজান- বছরে দুই দিনেই জন্মদিন উদযাপন করেন এই নায়িকা। কিন্তু এবার নিজের ‘ইসলামিক জন্মদিন’টি শেষ সময়ে এসে বাতিল করলেন ‘হেট স্টোরি’ খ্যাত এই নায়িকা!
৫ রমজানে নিজের জন্মদিন উদ্যাপন বাতিল করার কারণ হিসিবে তিনি জানিয়েছেন, তাঁর মা বর্তমানে হাসপাতালে ভর্তি। জন্মদিন ঘিরে কোনো আয়োজন না করে ভক্তদের কাছে মায়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জেরিন বলেন, ‘আজ ৫ রমজান, আমার ইসলামিক বার্থ ডে। যারা আমাকে কাছ থেকে চেনেন, তারা জানেন জন্মদিনে উদযাপন করতে আমি কতোটা ভালোবাসি।”

এরপরই অভিনেত্রী বলেন, এবারেও আমি ঘটা করেই জন্মদিনটি উদযাপন করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার মা অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি। মায়ের সুস্থতাকেই এই মুহূর্তে নিজের জন্য ‘সবচেয়ে বড় উপহার’ হিসেবে দেখছি।” এসময় সবার কাছে তার মায়ের জন্য দোয়া দোয়া চান।
অভিনেত্রীর পোস্ট প্রকাশের পরপরই ভক্তরা মন্তব্যঘরে ভরিয়ে দেন শুভকামনা ও দোয়ায়। অনেকেই তাঁর সংযম ও পারিবারিক বন্ধনের প্রতি দায়বদ্ধতাকে প্রশংসা করেছেন। যদিও মায়ের অসুস্থতা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি জেরিন, তবে ভক্তরা তাঁর পরিবারের জন্য সমর্থন জানিয়ে যাচ্ছেন।
এমকে/টিএ