© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মনির ভাই নিজেও জানতেন না, একদিন চিঠিটি আমার হাতে এসে পৌঁছাবে: মাহদী আমিন

শেয়ার করুন:
মনির ভাই নিজেও জানতেন না, একদিন চিঠিটি আমার হাতে এসে পৌঁছাবে: মাহদী আমিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪২ এএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের নিজ হাতে লেখা একটি চিঠি পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. মাহদী আমিন। নিজের অফিসে গিয়ে চিঠিটি পেয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি শেয়ার করেছেন।

ফেসবুক পোস্টে মাহদী আমিন লিখেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচিত ছিল প্রধান উপদেষ্টার কার্যালয় নামে। দেশের অসংখ্য মানুষের মতো সেই কার্যালয়কে ঘিরে আমারও ছিল আগ্রহ ও কৌতূহল। জাতীয় ঐকমত্য ও সামগ্রিক রাজনৈতিক আলোচনায় অংশ নিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ভাইয়ের অফিসে যাওয়ার সুযোগ হয়েছিল, যা ওই কার্যালয়েই অবস্থিত।



তিনি আরও লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের পর উপলব্ধি করলাম, মনির ভাইয়ের সেই অফিস কক্ষটিই কাকতালীয় বণ্টনে আমার কর্মস্থলে পরিণত হয়েছে। বিস্ময়ের সঙ্গে তার একটি নোটও পেয়েছি, যা লেখার সময় তিনি নিজেও জানতেন না, একদিন সেটি আমার হাতে এসে পৌঁছাবে। আন্তরিকতা ও সম্প্রীতির এই ধারাই হোক নতুন রাজনীতির সৌন্দর্য।

এসএস/টিএ

মন্তব্য করুন