চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: ফখরুল ইসলাম
ছবি: সংগৃহীত
১২:৩২ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
তিস্তা প্রকল্পের ব্যাপারে চীনের আগ্রহ আছে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটি বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আজ সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এসব বিষয়ে পরে আলোচনা হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
পরে মির্জা ফখরুল গণমাধ্যমকে বলেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আজ ছিল সৌজন্য সাক্ষাৎ। তিস্তা প্রকল্পের ব্যাপারে চীনের আগ্রহ আছে। তিস্তা ছাড়া চীনের সঙ্গে আরও যেসব প্রকল্প আছে, সেসব বিষয়ে পরে আলোচনা হবে।
এলজিআরডি মন্ত্রী বলেন, ‘আমরা মাত্র সরকারে এসেছি। সব বিষয় দেখে বিস্তারিত জানাবো।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। অবশ্যই সেটা হবে। তবে সেটা কবে হবে, তা নির্ধারণ করা হয়নি।’
টিজে/টিকে