একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মঈন খান
ছবি: সংগৃহীত
০২:২১ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, একদলীয় বাকশাল যা দেশের ওপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দয়া হয়েছিল সেটাতে বিএনপি বিশ্বাসী নয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এমন মন্তব্য করেছেন।
মঈন খান বলেন, স্বাধীনতার পক্ষে কাজ করেছে বিএনপি। বহুদলীয় এবং সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী। সেদিকেই এগিয়ে যাবে বিএনপি।
তিনি বলেন, ১৭ বছরের আওয়ামী স্বৈরশাসনের পরে জনগণের ভোটে দুই-তৃতীয়াংশ মেজরিটি নিয়ে সরকার গঠনের মধ্য দিয়ে যে গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছে তা রক্ষা করবে বিএনপি।
টিজে/টিকে