ধর্মমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
০৮:৫৭ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এই বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
উভয় পক্ষ পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার পরিবেশে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো বিস্তৃত ও ফলপ্রসূ পর্যায়ে উন্নীত করার অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ধর্মীয় বিষয়ক ক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর আলোচনা কেন্দ্রীভূত ছিল।
পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং গভীরতর পারস্পরিক বোঝাপড়া উন্নয়নের ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মন্ত্রী ও রাষ্ট্রদূত ধর্মীয় সেবাকে আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ধর্মভিত্তিক শিক্ষা ও সহায়তা কার্যক্রমকে আরো কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ নিয়ে মতবিনিময় করেন। অভিন্ন মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য ও আধ্যাত্মিক অগ্রগতির লক্ষ্যে সহযোগিতা আরো সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকটি সৌহার্দ্য, সদিচ্ছা ও কৌশলগত অংশীদারির মনোভাবের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
আগামী দিনগুলোতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ককে আরো উচ্চতর পর্যায়ে উন্নীত করার অভিন্ন দৃষ্টিভঙ্গিও পুনর্ব্যক্ত করা হয়।
টিএ/