কুমিল্লায় মা, ভাবি ও ভাতিজিকে গলা কেটে হত্যার অভিযোগ, যুবক আটক
ছবি: সংগৃহীত
১১:২৮ এএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লার দেবিদ্বারে মা, ভাবি ও ভাতিজিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকরের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত যুবক ইমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
কুমিল্লার দেবিদ্বারে মা, ভাবি ও ভাতিজিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকরের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত যুবক ইমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
আজ সোমবার সকালে দেবিদ্বারের বড় শালঘর এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
পুলিশের এই কর্মকর্তা জানান, মা পেয়ারা বেগম ও দুই বছর বয়সী ভাতিজির মরদেহ দেবিদ্বার থানায় রাখা হয়েছে। ভাবি রাবেয়া বেগমকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয় বলে এলাকাবাসী জানিয়েছে।
তবে তাৎক্ষণিভাবে এই হত্যাকাণ্ডের কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।
এফআর/এসএন