মবের হাতে হত্যাকৃত ব্যক্তির জন্য ইউনূস সরকারকে দায়ী করা উচিত : আব্দুন নূর তুষার
ছবি: সংগৃহীত
১১:৩৮ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার বলেন, ‘আমি মনে করি, প্রতিটি মবের হাতে হত্যাকৃত ব্যক্তির জন্য ইউনূস সরকারকে অবশ্যই দায়ী করা যায় এবং দায়ী করা উচিত।’
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একটি বেসরকারি টেলিভিশনে প্রকাশিত টক শো-তে তিনি এসব কথা বলেন।
আব্দুন নূর তুষার বলেন, ড. ইউনূস মব চালু করেননি? মব আছে আইনের মধ্যে? বিচার করেছেন? উনি মব ধরার জন্য একবার একটা বক্তৃতা দিয়েছেন, উনার পরিষ্কার বক্তৃতা আছে।
তিনি বলেন, “বক্তৃতা দিলে মানুষকে উৎসাহ দেওয়া হয়।
উনার পরিষ্কার বক্তৃতা আছে, ‘গ্রামেও এসব লোক আছে, তোমাদের শরীরে তেজ নাই?’ শরীরের তেজ দিয়ে কি আইন প্রযুক্ত করতে হয়? উনার বক্তৃতার মধ্যে উনি উৎসাহ দিয়েছেন মবকে।”
তিনি আরো বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী তার হাতে, আইনশৃঙ্খলা বাহিনী প্রতিরোধ করবে, আইন প্রতিরোধ করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে এসে আপনি বলবেন ‘তেজ দেখাও’, তো সেইটা মবকে উৎসাহ দেওয়া না?”
কেএন/এসএন