© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিন্নির বাড়িতে সাতজনের করোনা শনাক্ত

শেয়ার করুন:
তিন্নির বাড়িতে সাতজনের করোনা শনাক্ত

শ্রাবস্তী দত্ত তিন্নি

entertainment-reporter
০৬:১৯ পিএম | ০৪ মে, ২০২০

ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। বর্তমানে পরিবার নিয়ে কানাডার মন্ট্রিয়েলের লাসাল শহরে বসবাস করছেন তিনি। সেখানে তার সঙ্গে মেয়ে ওয়ারিশা ও পরিবারে কয়েকজন একসঙ্গে থাকছেন।

তবে করোনার মধ্যে ভয়ঙ্কর এক দুঃসংবাদ দিলেন তিন্নি। জানালেন, তিনি যে বাড়িতে আছেন সে বাড়িতে সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

বিষয়টি নিয়ে বেশ আতঙ্কে দিন কাটছে তিন্নির। দীর্ঘ দেড় মাস ধরে ঘরে আটকে আছেন তিনি।

গণমাধ্যমে তিন্নি বলেন, অনেক আতঙ্কে আছি। যেখানে থাকছি সেখানে একসঙ্গে সাতজন করোনাক্রান্ত। এই কারণে গত দেড় মাস ঘর থেকেই বের হয়নি। আমার তিন ফুপু আছেন কানাডায়। তারাও আমার মত ঘরবন্দি।

এদিকে তিন্নি তার বাবা-মাকে নিয়ে বেশ টেনশনে থাকেন। তার বাবা মা থাকেন বাংলাদেশে। তাদের প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিনই সবার সঙ্গে ফোনে কথা হয়, কিন্তু বাবা-মার জন্য চিন্তা হচ্ছে।

আমার দেশের কাজিনরা, ঢাকায় বাবা-মা, কানাডার ফুপুরা মিলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা চ্যাট গ্রুপ খুলেছি। সেখানে সবাই একসঙ্গে যোগাযোগ করছি।

প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবর মাসে কানাডায় চলে যান তিন্নি। প্রায় পাঁচ বছর হলো। বর্তমানে সেখানে একটি কল সেন্টারে চাকরি করেন তিন্নি।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন