© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কানাডার নাগরিককে মৃত্যুদণ্ড দিল চীন

শেয়ার করুন:
কানাডার নাগরিককে মৃত্যুদণ্ড দিল চীন
international-desk
০২:৩১ পিএম | ১৫ জানুয়ারি, ২০১৯

মাদক চোরাচালানের দায়ে কানাডার শেলেনবার্গ নামে এক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। দেশটির আদালত সোমবার এ রায় দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মৃত্যুদণ্ড প্রাপ্ত কানাডিয়ান ওই ব্যক্তিকে এর আগে গত বছরের নভেম্বর মাসে চোরাচালানের দায়ে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত পরে সে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলে নতুন করে তাকে এ সাজা দেওয়া হয়।

আদালতের রায়ে বলা হয়, মাদক চোরাচালানের দায়ে শেলেনবার্গকে যে সাজা (১৫ বছরের কারাদণ্ড) দেওয়া হয়েছিল, তা তার অপরাধের তুলনায় খুবই কম। তাই এই আদালত তার সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দিচ্ছেন।

তবে রায় পাওয়ার ১০ দিনের মধ্যে লিয়াওনিং হাইকোর্টে আপিল করতে পারবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেলেনবার্গ।

এই মৃত্যুদণ্ডাদেশের কারণে চীন ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেছেন, চীন অযৌক্তিকভাবে মৃত্যুদণ্ডের অপব্যবহার করছে।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুকে কানাডায় গ্রেফতার করা হলে দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি হয়। এই ঘটনার জেরে কানাডার একাধিক নাগরিককে গ্রেফতার করে চীন।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

মন্তব্য করুন