© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সাবেক উপদেষ্টা রিজওয়ানার নির্দেশে রাষ্ট্রপতির ছবি নামানো হয়েছিল’

শেয়ার করুন:
‘সাবেক উপদেষ্টা রিজওয়ানার নির্দেশে রাষ্ট্রপতির ছবি নামানো হয়েছিল’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২২ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশীদ বলেছেন, ‘তথ্য ও সম্প্রচার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ এম্বাসি থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়া হয়েছিল।’

সম্প্রতি এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রিজওয়ানা হাসান সবাইকে ফোন করে রাষ্ট্রপতির ছবি নামাতে বলেন। একটা নোটিফিকেশন নেই। যদি নোটিফিকেশন হতো প্রেসকে বলা হতো যে আমরা রাষ্ট্রপতির ছবি নামাতে বলেছি। আমরা চাই না রাষ্ট্রপতির ছবি থাকুক। কিন্তু ওই এক নারী মনে করেছেন, এখানে আমরা আছি। রাষ্ট্রপতির ছবি থাকবে?’

আইনজীবী আরো বলেন, ‘রিজওয়ানা হাসান ফোনে ফোনে সব এম্বাসি থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছিলেন।

তিনি বলেন, আমি জানি না রাষ্ট্রপতি এ বিষয়টা জানেন কি না বা এ বিষয়টা বলেছেন কি না।’


ইউটি/টিএ

মন্তব্য করুন